বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে সরকারের অদক্ষতার কারণে জনগণের মধ্যে হতাশা ও উদ্বেগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক দুর্বলতা এবং জনভোগান্তি নিরসনে কার্যকর উদ্যোগের অভাব দেশের মানুষের প্রত্যাশাকে ব্যাহত করছে।
গতকাল শরিয়তপুর জেলার উপজেলা দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হামিদুর রহমান আযাদ বলেন, জনগণ একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। কিন্তু গত কয়েক মাসের বাস্তবতায় দেখা যাচ্ছে, সরকারের বিভিন্ন পদক্ষেপ কাক্সিক্ষত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ নিত্যদিনের জীবনযাত্রায় নানা ধরনের সঙ্কট ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে।
শরিয়তপুর জেলা আমির আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমির কে এম মকবুল হোসাইন, সেক্রেটারি মাসুদুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুল হক ও মুহাম্মাদ মুজিবুল হক-সহ কেন্দ্র ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা। বিজ্ঞপ্তি।



