মস্কো-ক্রিমিয়ায় বাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৭

মস্কো থেকে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সিমফেরোপোলগামী একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় সাতজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় ক্ষতিগ্রস্ত বাস
হামলায় ক্ষতিগ্রস্ত বাস |সংগৃহীত

মস্কো থেকে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সিমফেরোপোলগামী একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় সাতজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের কর্মকর্তারা জানায়, ইয়েনাকিয়েভো এলাকায় এ হামলা হয়েছে।

দোনেৎস্ক পিপলস রিপাবলিকের নেতা ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, ইয়েনাকিয়েভোতে একটি ড্রোন মস্কো-সিমফেরোপোল রুটের (দূরপাল্লার আন্তঃনগর বাস পরিষেবা) একটি কোচ বাসে আঘাত হানে। এই হামলার প্রাথমিক তথ্যে সাতজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় আরো ১১ জন আহত হয়েছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।’

সূত্র: বাসস