ইউক্রেনের ২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

সেন্ট পিটার্সবার্গের কাছে ইউক্রেনের ২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ওই শহরে বর্তমানে মস্কোর প্রধান অর্থনৈতিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সেন্ট পিটার্সবার্গের কাছে ইউক্রেনের ২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ওই শহরে বর্তমানে মস্কোর প্রধান অর্থনৈতিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (৬ জুন) আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন।

আঞ্চলিক গভর্নর আলেক্সান্দর দ্রোজদেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ‘লেনিনগ্রাদ অঞ্চলের আকাশে ইউক্রেনের ২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সামরিক অভিযান এখনো চলমান রয়েছে।’

সূত্র: বাসস