রাশিয়ার একটি যাত্রীবাহী ট্রেনে ইউক্রেনের ড্রোন হামলায় ট্রেনটির সহকারী চালক নিহত ও চালক আহত হয়েছেন। মস্কো সমর্থিত এক কর্মকর্তা সোমবার (৮ জুন) এ তথ্য জানিয়েছেন।
মস্কো নিযুক্ত ক্রিমিয়া অঞ্চলের প্রধান সের্গেই আকসিওনভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, ‘মস্কো-সিমফেরোপোল রুটে চলাচলরত একটি যাত্রীবাহী ট্রেনের লোকোমোটিভে ইউক্রেনের ড্রোন হামলায় ওই ট্রেনের সহকারী চালক নিহত ও চালক আহত হয়েছেন।’
তিনি আরো জানান, এই হামলায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হননি।
সূত্র: বাসস



