রক্ত সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নরওয়ের ৮৯ বছর বয়সী রাজা হ্যারাল্ডের অবস্থা ‘অত্যন্ত সঙ্কটাপন্ন’ বলে জানিয়েছে রাজপ্রাসাদ।
ইউরোপের সবচেয়ে বয়স্ক সিংহাসনাধীন এই রাজা গত সোমবার থেকে অসলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
তিনি হিমোলাইটিক অ্যানিমিয়ায় আক্রান্ত। এ রোগে অস্বাভাবিক দ্রুতগতিতে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। ফলে ক্লান্তি ও শ্বাসকষ্ট দেখা দেয়।



