ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে শুক্রবার (৫ জুন) পৃথক রুশ হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
হামলা
হামলা |প্রতীকী ছবি

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে শুক্রবার (৫ জুন) পৃথক রুশ হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ওলেক্সান্দর প্রোকুদিন বলেন, অঞ্চলটির প্রধান শহর খেরসনে হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, শহরের উত্তরে একটি পেট্রোল স্টেশনে হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। এছাড়া সন্ধ্যায় খেরসনের উত্তরে একটি গ্রামে ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হন।

আক্রমণের প্রাথমিক পর্যায়ে রুশ বাহিনী অঞ্চলটির বেশিভাগ অংশ দখল করে নিলেও, ইউক্রেনীয় বাহিনী খেরসন শহরসহ বেশ কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করে। ইউক্রেনের দখলে থাকা এলাকাগুলো প্রায়ই রুশ আক্রমণের শিকার হয়।

অন্যদিকে সীমান্তের ওপারে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন একটি গাড়িতে আঘাত হানলে চালক নিহত হন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র: রয়টার্স