সাইপ্রাসের উত্তর উপকূলে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন এখনো নিখোঁজ রয়েছেন। রোববার (৩০ আগস্ট) উত্তর সাইপ্রাসের তুর্কি প্রশাসনের প্রেসিডেন্ট তুফান এরহুরমান এ তথ্য জানান।
তিনি বলেন, উপকূলীয় শহর কাইরেনিয়ার কাছে নৌকাটি ডুবে যায় এবং বর্তমানে এটি ৫১৪ মিটার (এক হাজার ৬৮৬ ফুট) গভীরে রয়েছে। এখন পর্যন্ত ২৪১ জনকে উদ্ধার করা হয়েছে।
এরহুরমান আরো বলেন, উদ্ধার হওয়া আটটি লাশের মধ্যে চারটি শনাক্ত করা হয়েছে এবং বাকি চারটি শনাক্ত করার প্রচেষ্টা চলছে।
তিনি বলেন, তুরস্ক থেকে অতিরিক্ত অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



