ইন্দোনেশিয়ায় ৫.১ মাত্রার ভূমিকম্প, ১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ সময় হাসপাতাল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার সময় এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নয়া দিগন্ত অনলাইন
ভূমিকম্প
ভূমিকম্প |ফাইল ছবি

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ সময় হাসপাতাল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার সময় এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (১২ জুলাই) রাতে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে বাড়িঘর ও সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটের দিকে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল বুওল রিজেন্সিতে। সেন্ট্রাল সুলাওয়েসি ও গোরোন্তালো প্রদেশের পার্শ্ববর্তী এলাকাগুলোতেও এই কম্পন অনুভূত হয়েছে।

কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির মূল্যায়ন, অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন এবং জরুরি সরবরাহ বিতরণ অব্যাহত রেখেছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি