আসামে বন্যা পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

ভারতের আসামে মঙ্গলবার (২১ জুলাই) বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এতে রাজ্যটিতে এ বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

নয়া দিগন্ত অনলাইন
আসামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে
আসামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে |সংগৃহীত

ভারতের আসামে মঙ্গলবার (২১ জুলাই) বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে।

এতে রাজ্যটিতে এ বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। একইসাথে রাজ্যের ১৬ জেলায় পাঁচ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) গভীর রাতে প্রকাশিত বুলেটিনে জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চরাইদেওতে পাঁচজন, গোলাঘাটে দু’জন এবং জোরহাটে একজনের মৃত্যু হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ত্রাণ ও উদ্ধার অভিযান পর্যালোচনা করতে বুধবার থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলো পরিদর্শন করবেন তিনি।

এএসডিএমএ জানিয়েছে, গোলাঘাট, কামরূপ, হোজাই, ডিব্রুগড়, বিশ্বনাথ, ধেমাজি, সোনিতপুর, উদালগুড়ি, নগাঁও, চরাইদেও, কামরূপ, জোড়হাট, তিনসুকিয়া, কার্বি আংলং, লখিমপুর ও শিবসাগর জেলায় পাঁচ লাখ ৬৪ হাজার ৬০০ জনের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সূত্র: এনডিটিভি