আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পুনরায় শুরু হবে বলে জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি আলোচনা আগামী সপ্তাহে, সম্ভবত সোমবার থেকেই পুনরায় শুরু হবে।
ইসলামাবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাংবাদিকদের বলেন, ‘আলোচনা আগামী সপ্তাহে, সম্ভবত মঙ্গলবার থেকে পুনরায় শুরু হবে।’
তিনি আরো বলেন, আগামী সোমবার বা বুধবারও আলোচনা শুরুর সম্ভাব্য তারিখ হতে পারে।
তবে আলোচনার স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তাহির আন্দ্রাবি।
সূত্র: আল জাজিরা



