ভারতের মহাকাশ গবেষণায় যোগ হলো এক নতুন অধ্যায়। দেশটির প্রথম বেসরকারি অরবিটাল রকেট ‘বিক্রম-১’ সফলভাবে মহাকাশে পাড়ি জমিয়েছে। শনিবার দ্য ডেইলি হিল এই খবরটি জানিয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে দেশটির মহাকাশ যাত্রার এক ‘ঐতিহাসিক নতুন দিগন্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন।
দক্ষিণ ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি এই রকেটটি উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটি সফলভাবে তার কক্ষপথে পৌঁছেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মাধ্যমে নিশ্চিত করেছে স্কাইরুট কর্তৃপক্ষ।
স্কাইরুট জানিয়েছে, ‘বিক্রম-১ টেস্ট ফ্লাইট-১’ সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটটি তার শেষ পর্যায়ে ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দূরের কক্ষপথে পেলোড স্থাপন করেছে। এর মাধ্যমে বেসরকারিভাবে কক্ষপথে রকেট পাঠানোর ক্ষমতাসম্পন্ন বিশ্বের তৃতীয় দেশ হিসেবে নাম লেখালো ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও চীনের এই সক্ষমতা ছিল।
স্টার্টআপ প্রতিষ্ঠানটি আনন্দের সাথে ঘোষণা করেছে, ভারতের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতের রকেট উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হলো।
এই চার স্তরের রকেটটি মূলত খুব দ্রুত এবং যখন-তখন উৎক্ষেপণ সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বলে জানান মোদী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই মিশনটি আমাদের তরুণদের মেধা, সংকল্প এবং উদ্যোক্তা সুলভ মনোভাবকে ফুটিয়ে তুলেছে।