একটি সরকারি আবাসন প্রকল্পে গত বছর ভয়াবহ আগুনে ১৬৮ জনের মৃত্যুর ঘটনায় বুধবার (১০ জুন) সাত ব্যক্তি ও দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হংকং কর্তৃপক্ষ।
হংকং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কর্তৃপক্ষ আজ সাত ব্যক্তি ও দু’টি কোম্পানির বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা (ম্যানস্লটার), প্রতারণার ষড়যন্ত্র, অর্থ পাচার ও জনবিচারের পথ বিকৃত করার চেষ্টা এবং কর ফাঁকিসহ ২৫টি ধারায় অভিযোগ এনেছে।
সূত্র: বাসস



