ইসরাইল-ইরান যুদ্ধবিরতি বজায় রাখার আশা চীনের

ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। একইসাথে দুই দেশের মধ্যে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছে দেশটি।

নয়া দিগন্ত অনলাইন
চীনের পতাকা
চীনের পতাকা |সংগৃহীত

ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। একইসাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে দুই দেশের মধ্যে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছে দেশটি।

সোমবার (৮ জুন) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘শত্রুতা পুনরায় শুরু হওয়া কোনো পক্ষের জন্যই মঙ্গল নয়।’

তিনি আরো বলেন, ‘সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতির প্রতি তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বলে আশা করা হচ্ছে।’

সূত্র: বাসস