ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ নিনেভেতে মার্কিন-সৌদি যৌথ হামলায় সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) আট সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আরো চারজন আহত হয়েছেন।
নিনেভেতে অবস্থিত এই সশস্ত্র গোষ্ঠীর কমান্ড এ তথ্য জানিয়েছে।
পিএমএফ এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, মার্কিন ও সৌদি বাহিনী ইরাকের বিভিন্ন অঞ্চলে তাদের সদর দফতরে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছে এবং তাদের স্থাপনাগুলোর ক্ষতি হয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছি গোষ্ঠীও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
সূত্র: আল জাজিরা



