বার্গেনস্টকে সপ্তাহের বাকি সময় ইরান-যুক্তরাষ্ট্রের কারিগরি আলোচনা চলবে

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা সপ্তাহজুড়ে চলবে বলে পাকিস্তান ও কাতার জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রথম দফার আলোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা চলতি সপ্তাহজুড়ে সুইজারল্যান্ডে অব্যাহত থাকবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার।

সোমবার এক যৌথ বিবৃতিতে পাকিস্তান ও কাতার জানায়, বার্গেনস্টকের রিসোর্টে চলমান সকল বিষয়ে সপ্তাহের বাকি সময়জুড়ে কারিগরি বিষয়ে আলোচনা চলবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় লেখেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

আরাঘচি আরো জানান, ‘আলোচনার ফলে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।’

সূত্র : বাসস