গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত ২, আহত ১৫

তথাকথিত যুদ্ধবিরতি সত্ত্বেও চলমান ইসরাইলি আগ্রাসনের কারণে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় দু’জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
গাজা সিটি
গাজা সিটি |সংগৃহীত

তথাকথিত যুদ্ধবিরতি সত্ত্বেও চলমান ইসরাইলি আগ্রাসনের কারণে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় দু’জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়টি জানায়, বেশ কয়েকজন ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না।

গত অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে গাজায় এক হাজার ৩১ জন নিহত এবং তিন হাজার ৩০৯ জন আহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪৩ জনে এবং আহত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৪১৭ জন।

সূত্র: আল জাজিরা