যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় মঙ্গলবার (২৩ জুন) নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। এতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বির আইয়াদে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলা চালালে একজন নিহত এবং আরেকজন আহত হন।
সূত্রটি আরো জানায়, খান ইউনিসের পশ্চিমে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আরো একজন ফিলিস্তিনি নিহত হন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে এক হাজার ২৭ জন নিহত এবং তিন হাজার ২৮০ জন আহত হয়েছেন।
ইসরাইল কর্তৃক শুরু করা দুই বছরের গণহত্যা যুদ্ধের পর ২০২৩ সালের ৮ অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই অভিযানে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ আহত হন।
এছাড়া গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসঙ্ঘের অনুমান অনুযায়ী এর পুনর্গঠন খরচ প্রায় ৭০ বিলিয়ন ডলার।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



