ফিলিস্তিনে আগ্রাসন

ইসরাইলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার দাবি ইরানের

হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহ হত্যার প্রথম বার্ষিকী পালনের মুহূর্তে তেহরান থেকে এই কড়া বার্তা আসলো।

নয়া দিগন্ত অনলাইন
শহীদ ইসমাইল হানিয়ে
শহীদ ইসমাইল হানিয়ে |সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর চালানো অপরাধের জন্য ইসরাইল যেন কোনো পার না পায়, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘তাৎক্ষণিক ও কার্যকারী পদক্ষেপ’ নেয়ার জোর দাবি জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বার্তা সংস্থা ফারস নিউজের বরাতে আল জাজিরা সোমবার (৩ আগস্ট) এ খবর নিশ্চিত করেছে।

হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহ হত্যার প্রথম বার্ষিকী পালনের মুহূর্তে তেহরান থেকে এই কড়া বার্তা আসলো। ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানের একটি সরকারি অতিথি ভবনে পুঁতে রাখা বোমার ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান তিনি।

গাজায় ইসরাইলের চালানো গণহত্যা শুরু হওয়ার এক বছরেরও কম সময়ের মাথায় যখন শান্তির আলোচনার টেবিলে হামাসের হয়ে নেতৃত্ব দিচ্ছিলেন ইসমাইল হানিয়াহ, ঠিক তখনই তাকে এভাবে হত্যা করা হয়।

সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র হামাসকে নিরস্ত্র করার একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। তবে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পরেই গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নৃশংস আক্রমণ আরো বহুগুণে বেড়ে গেছে।