লেবাননে ইসরাইলি হামলাকে 'গণহত্যা' বললেন পার্লামেন্ট স্পিকার

বেরি তার বিবৃতিতে বলেন যে এই হামলাগুলো দক্ষিণ লেবাননে ইসরাইলের চালানো 'ধ্বংসাত্মক যুদ্ধ' এগিয়ে নেয়ারই একটি অংশ।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইল কোনো যুদ্ধবিরতি চুক্তি কিংবা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না
ইসরাইল কোনো যুদ্ধবিরতি চুক্তি কিংবা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না |সংগৃহীত

দক্ষিণ লেবাননের আনসার ও দেইর এজ-জাহরানি এলাকায় ইসরাইলের সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলাকে 'গণহত্যা' বলে আখ্যায়িত করেছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। এক বিবৃতিতে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন।

আল জাজিরা শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, বেরি তার বিবৃতিতে বলেন যে এই হামলাগুলো দক্ষিণ লেবাননে ইসরাইলের চালানো 'ধ্বংসাত্মক যুদ্ধ' এগিয়ে নেয়ারই একটি অংশ।

লেবাননের এই জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা আরো উল্লেখ করেন, ইসরাইল কোনো যুদ্ধবিরতি চুক্তি কিংবা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না। শুধু তা-ই নয়, লেবানন ও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধ বন্ধে যেসব কূটনৈতিক উদ্যোগ নেয়া হচ্ছে, সেগুলোকে ইসরাইল সম্পূর্ণ উপেক্ষা করছে।