ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় সোমবার (৮ জুন) হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
একটি সংক্ষিপ্ত বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, অভিযানের বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।
এর আগে, ইরানের গণমাধ্যম স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই হামলার খবর জানিয়েছিল।
ফার্স নিউজ অ্যাজেন্সির বরাত দিয়ে একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইসরাইলি বাহিনী কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানিকে লক্ষ্য করে হামলা চালায়, এতে স্থাপনাটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পরে জানানো হবে।
সূত্র: মিডল ইস্ট আই, আনাদোলু অ্যাজেন্সি



