ইরান দ্রুত ও মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে চায় : ট্রাম্প

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ব্যর্থ রাষ্ট্র ইরান দ্রুত ও মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।’

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান দ্রুত ও মরিয়া হয়ে ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তবে তেহরানের সাথে যুক্তরাষ্ট্র আলোচনায় বা কোনো ধরনের সম্পৃক্ততায় যাবে কি না, সেই সিদ্ধান্ত তিনিই নেবেন বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ব্যর্থ রাষ্ট্র ইরান দ্রুত ও মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।’

এরপর তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাথে সম্পৃক্ত হবে কি না, সেই সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। ট্রাম্প আরো লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র এ বিষয়ে সম্পৃক্ত হবে কি না, তা আমি নির্ধারণ করব—তবে এ সম্ভাবনার বিষয়টি আমরা উন্মুক্ত রেখেছি।’

ইরানের সাথে সম্ভাব্য চুক্তির বিষয়ে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। তবে ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনায় বসতে যাচ্ছে—এমন কোনো নিশ্চিত ঘোষণা দেয়া হয়নি।