দক্ষিণ লেবাননের আল-মানসুরি শহরে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, শহরটিতে একাধিক ভয়াবহ বিস্ফোরণও ঘটেছে, যার কম্পন দক্ষিণের গ্রাম ও শহরগুলোতেও ছড়িয়ে পড়ে।
এছাড়াও এনএনএ জানিয়েছে, ইসরাইলি বাহিনী বিন্ট জেবেইল জেলার হাদ্দাথা এবং আত-তিরি শহরে বিস্ফোরণ ঘটিয়েছে।
সূত্র: আল জাজিরা



