কুয়েতে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা আবারো ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে এবং জনগণকে ‘কর্তৃপক্ষের নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশাবলী মেনে চলার’ আহ্বান জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে তারা আরো জানিয়েছে, যে কোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা হলো শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহৃত শব্দ।
এর আগে, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো দু’বার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেয়ার কথা জানিয়েছিল।
সূত্র: আল জাজিরা



