ইসরাইলের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
তারা জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনী ইসরাইলের নেভাতিম ও তেল নফ বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এই অভিযানকে ইরানের একাধিক স্থানে অবস্থিত রাডার স্থাপনাগুলোতে ইসরাইলি হামলার জবাব হিসেবে বর্ণনা করা হয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, এই হামলা একটি বৃহত্তর প্রতিশোধমূলক অভিযানের অংশ। তারা জোর দিয়ে বলেছে যে, তাদের বাহিনী পরবর্তী পদক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
আইআরজিসির জনসংযোগ দফতর জানিয়েছে, ১২ দিনের যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সোমবার (৮ জুন) সকালে এই অভিযান শুরু হয়। অভিযানটি ‘ইয়া হায়দার কারার’ সাংকেতিক নামে পরিচালিত হয়েছে।
দলটি সতর্ক করেছে যে, ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আরো অভিযান চালানো হতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই



