হরমুজ প্রণালীতে ট্রানজিট করিডোর স্থাপনের ঘোষণা ওমানের

হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী ট্রানজিট করিডোর স্থাপনের লক্ষ্যে ওমান জাতিসঙ্ঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সাথে কাজ করছে।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল |সংগৃহীত

হরমুজ প্রণালীতে আইএমও-সমর্থিত ট্রানজিট করিডোর স্থাপনের ঘোষণা দিয়েছে ওমান।

দেশটি জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী ট্রানজিট করিডোর স্থাপনের লক্ষ্যে তারা জাতিসঙ্ঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সাথে কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র বলেছে, এই করিডোরটি আন্তর্জাতিক আইনের প্রতি ওমানের অঙ্গীকার এবং প্রণালীটিতে টোলমুক্ত নৌচলাচল নিশ্চিত করার সাথে সঙ্গতিপূর্ণ।

পোস্টে আরো বলা হয়েছে, এই করিডোর ব্যবহারকারী জাহাজগুলোকে আইএমও-এর সাথে সমন্বয় করতে হবে।

সূত্র: আল জাজিরা