এবার ইসরাইলের কেমিক্যাল কারখানায় ইরানের হামলা

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা প্রতিশোধ হিসেবে ইসরাইলের হাইফায় একটি কেমিক্যাল কারখানায় হামলা চালিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হামলা
হামলা |প্রতীকী ছবি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা প্রতিশোধ হিসেবে ইসরাইলের হাইফায় একটি কেমিক্যাল কারখানায় হামলা চালিয়েছে।

গোষ্ঠীটি জানায়, ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় একটি ‘মার্কিন-ইসরাইলি’ হামলার জবাবে তারা ইসরাইলের হাইফা শহরের একটি অনুরূপ কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসি সতর্ক করেছে যে, এই অঞ্চলে অসামরিক ও জ্বালানি লক্ষ্যবস্তুর ওপর আরো হামলা হলে তার বৈশ্বিক প্রভাব পড়বে।

তারা এক বিবৃতিতে বলেছে, ‘বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে এবং তেল শিল্পকে লক্ষ্যবস্তু করে জায়নবাদী শত্রু একটি বিপজ্জনক খেলা শুরু করেছে, যার পরিধি এই অঞ্চলের সব জ্বালানি লক্ষ্যবস্তুকে অন্তর্ভুক্ত করবে এবং বিশ্ব অর্থনীতির ওপর এর পরিণতির দায় মার্কিন যুক্তরাষ্ট্রের।’

সূত্র: আল জাজিরা