ইরান তার প্রতিবেশী দেশগুলোকে কড়া সতর্কবার্তা দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়েছে, তাদের ওপর মার্কিন আগ্রাসী হামলা চালানোর জন্য কোনো দেশ যদি নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তবে সেইসব এলাকাকে ইরানের পক্ষ থেকে 'বৈধ লক্ষ্যবস্তু' হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, সেখান থেকে হামলা চালানো হলে পাল্টা আঘাত হানা হবে।
মিডলইস্ট আই সোমবার (১৩ জুলাই) জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শেষ হওয়ার দিপক্ষীয় যুদ্ধবিরতি চুক্তির পর মাত্র ২৫ দিন পার হয়েছে।
এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ওই চুক্তির প্রায় প্রতিটি শর্ত লঙ্ঘন করেছে। তারা ইরানের যোগাযোগ অবকাঠামো, বাণিজ্যিক জাহাজ চলাচল, কার্গো ভেসেল ও বিমান চলাচল কেন্দ্রে হামলা চালিয়েছে। শর্ত লঙ্ঘনের এ ঘটনাকে সবচেয়ে জঘন্য যুদ্ধাপরাধের একটি হিসেবে ব্যক্ত করেছে তেহরান।



