তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরান বুধবার (১০ জুন) সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা প্রতিরোধে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ‘আইনি ও নৈতিক দায়িত্ব’ রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘অঞ্চলের সব দেশের, বিশেষ করে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত দেশগুলোর আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ইসরাইলকে তাদের ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করতে না দেয়া।’
বিবৃতিতে আরো বলা হয়, ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন, বাস্তবায়ন বা সহায়তার জন্য কোনোভাবেই যেন এ সব ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করা না হয়।
সূত্র: বাসস



