ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আহভাজ শহরে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। রোববার (১৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
তবে এই দাবির বিষয়ে মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি কাঠামো চুক্তি হওয়া সত্ত্বেও উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



