ইসরায়েলকে গোপন সামরিক ও সামরিক নিরাপত্তা সংক্রান্ত তথ্য দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা সোমবার (৩ আগস্ট) জানায়, গত বছর ও চলতি বছরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলার সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দু'ব্যক্তি ইরানের বিভিন্ন তথ্য পাচার করেছেন। তারা সামরিক ও নিরাপত্তা কেন্দ্রের স্থানাঙ্ক (কোঅর্ডিনেট বা সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান), ছবি এবং নানা সংবেদনশীল তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের কাছে পাঠাতেন।



