ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্য ভ্রমণ পুনর্বিবেচনা করতে আমেরিকানদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে দফতরটি সতর্ক করেছে যে, ‘মধ্যপ্রাচ্যে উচ্চ উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়েছে এবং যেকোনো অপ্রত্যাশিত সংঘাতের আশঙ্কা রয়েছে’। এর ফলে নাগরিকদের তাদের পরিকল্পনা পুনর্বিবেচনা করার জন্য জোরালো সুপারিশ করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমেরিকানদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা এর মধ্য দিয়ে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।’
পররাষ্ট্র দফতর ইতোমধ্যে এই অঞ্চলে থাকা আমেরিকানদের ‘অব্যাহত সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার’ কথা মনে করিয়ে দিয়েছে এবং তাদের ‘সর্বশেষ পরিস্থিতির জন্য সংবাদ পর্যবেক্ষণে’ উৎসাহিত করেছে।
এছাড়াও, এই অঞ্চলে ভ্রমণকারী যাত্রীদের ‘তাদের ফ্লাইটগুলো নির্ধারিত সময়ে চালু আছে কি-না, তা নিশ্চিত করতে নিজ নিজ বিমান সংস্থার সাথে যোগাযোগ করার’ পরামর্শ দেয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা



