ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধিদল

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান আসিম মুনির মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন। বৈঠকে ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

নয়া দিগন্ত অনলাইন
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধিদল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধিদল |সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান আসিম মুনির রোববার সুইজারল্যান্ডে পৌঁছেছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানায়, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন বিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠকে অংশ নেবেন।

বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবেই এই সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।

সূত্র : বাসস