হরমুজ প্রণালী ‘ইরানেরই থাকবে’ : উপ-পররাষ্ট্রমন্ত্রী

গারিবাবাদি বলেন, ‘হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’

নয়া দিগন্ত অনলাইন
মানচিত্রে হরমুজ প্রণালী
মানচিত্রে হরমুজ প্রণালী |সংগৃহীত

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি শনিবার বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরানেরই থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এই নৌপথকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলার পর তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গারিবাবাদি বলেন, ‘হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’

তিনি আরো বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ ইরানের সিদ্ধান্তেই খোলা ও বন্ধ হবে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।

সূত্র : বাসস