যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা পুনরায় বৃদ্ধি পাওয়ায় এবং মজুত কমে আসায় তেলের দাম আবারো বেড়েছে। আগের সেশনে তেলের দাম গত সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নামলেও বুধবার (১০ জুন) তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
গ্রিনিচ মান সময় ভোর ৪টা ৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৬৬ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯২ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬০ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।
মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন হামলা শুরু করার পর এবং মার্কিন অপরিশোধিত তেলের মজুতে বড় ধরনের ঘাটতি দেখা যাওয়ায় তেলে দাম বেড়েছে।
গত মঙ্গলবার একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার পর ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই নতুন উত্তেজনা বৃদ্ধি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতিকে ভেঙে দেয়ার হুমকি সৃষ্টি করেছে।
সূত্র: রয়টার্স



