খামেনির দাফনকে ঘিরে ইরানের মাশহাদে লাখো মানুষ

ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে হাজারো মানুষ সড়কে নেমে এসেছেন।

নয়া দিগন্ত অনলাইন
হাজারো মানুষ মাশহাদের সড়কে নেমে এসেছেন
হাজারো মানুষ মাশহাদের সড়কে নেমে এসেছেন |সংগৃহীত

ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে হাজারো মানুষ সড়কে নেমে এসেছেন।

অনেককে ইরানের জাতীয় পতাকা হাতে দেখা গেছে। আবার কিছু মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান-সংবলিত প্ল্যাকার্ডও বহন করছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই গত ফেব্রুয়ারিতে আলী খামেনি নিহত হন।

আজ দাফনের মধ্য দিয়ে টানা ছয় দিন ধরে চলা শোক অনুষ্ঠান শেষ হবে।

সূত্র: বিবিসি