অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয় ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের (পিপিসি) তথ্যানুযায়ী, আরব আমেরিকান ইউনিভার্সিটির আশপাশে ইব্রাহিম আল-বিতাউইয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। তাদের ছেলে কায়েসকে আত্মসমর্পণে বাধ্য করার চাপ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া জেনিন শহরের পূর্বাঞ্চলীয় এলাকায় পৃথক অভিযানে হাসান ইব্রাহিম সায়েদ, নূর আহমেদ আবু আজিজ ও মুহাম্মদ ফারহান সাদিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, জেনিনের আল-হাদাফ এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে সম্প্রতি মুক্তি পাওয়া বন্দী মুহাম্মদ ফারিস জারাদাতকেও পুনরায় গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী।
সূত্র : আল জাজিরা



