ইরানের সাথে নতুন করে হামলার জেরে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করবেন নেতানিয়াহু

ইরানের সাথে নতুন করে হামলার জেরে সোমবার (৮ জুন) নিরাপত্তা মন্ত্রিসভার একটি বৈঠক করবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু |সংগৃহীত

ইরানের সাথে নতুন করে হামলার জেরে সোমবার (৮ জুন) নিরাপত্তা মন্ত্রিসভার একটি বৈঠক করবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

দ্য টাইমস অফ ইসরাইল এক ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এই বৈঠকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত থাকবেন। বৈঠকটি স্থানীয় সময় সকাল ১১টায় (জিএমটি ০৮:০০) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দিনের শুরুতে ইরানের মাহশাহরে একটি পেট্রোকেমিক্যাল স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এতে স্থাপনাটির আংশিক ক্ষতি হয়েছে।

এদিকে, তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ও দক্ষিণ ইসরাইলের বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে।

ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর থেকে এই অঞ্চল উত্তপ্ত রয়েছে। এর জেরেই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা অন্যান্য আঞ্চলিক দেশগুলোর ওপর প্রতিশোধমূলক হামলা চালায় ইরান।

গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু এর বাস্তবায়ন নিয়ে বিরোধ এবং পরবর্তী আঞ্চলিক ঘটনাবলীর জেরে আলোচনা পরবর্তীতে থমকে যায়।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি