জাতিসঙ্ঘ

ভেনিজুয়েলার লা গুয়াইরায় এক শ’রও বেশি ভবন ভূমিকম্পে ধসে পড়েছে

তিনি এটিকে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হিসেবে বর্ণনা করেন এবং একে একটি ‘দুর্যোগপূর্ণ এলাকা’ বলে ঘোষণা করেন।

নয়া দিগন্ত অনলাইন

ভেনিজুয়েলার লা গুয়াইরাতে এক শ’রও বেশি ভবন ভূমিকম্পে ধসে পড়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জাতিসঙ্ঘের নগরাঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাতে সকল দলকে মোতায়েন করার অনুমতি দিয়েছেন। যাতে তারা উদ্ধারের কার্যক্রমে আসা অন্যান্য দলগুলোকে লজিস্টিক ও অন্যান্য সহায়তা দিতে পারে।

সর্বশেষ আপডেটে বলা হয়েছে, আন্তর্জাতিক দলগুলো প্রধান কেন্দ্র বা ফোকাস এলাকা হিসেবে লা গুয়াইরা এবং কারাকাসের ওপর মনোযোগ দেবে।

অন্যদিকে ভেনেজুয়েলার অন্যান্য সকল এলাকা সিভিল প্রটেকশন বা নাগরিক সুরক্ষা এবং স্থানীয় দলগুলোর মাধ্যমে সামলানো হচ্ছে।

রদ্রিগেজ এর আগে জানিয়েছিলেন, লা গুয়াইরাতে ‘ডজন-ডজন’ ভবন ধসে পড়েছে।

তিনি এটিকে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হিসেবে বর্ণনা করেন এবং একে একটি ‘দুর্যোগপূর্ণ এলাকা’ বলে ঘোষণা করেন।

সূত্র : বিবিসি