ইরান কোনো উপায় বা কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন সোমবার (১৭ আগস্ট) জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্রের এক নম্বর লক্ষ্য হচ্ছে এবং সবসময় থাকবে যে, ইরান যেন কোনো উপায় বা কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে।'



