মার্কিন নৌ অবরোধের হুমকির পর আবারো বাড়ল তেলের দাম

মার্কিন যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখার হুমকি দেয়ায় শুক্রবার (১৪ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম নয় সেন্ট বা ০ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ১৬ ডলারে পৌঁছেছে।

নয়া দিগন্ত অনলাইন
তেলের দাম আবারো বেড়েছে
তেলের দাম আবারো বেড়েছে |ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখার হুমকি দেয়ায় শুক্রবার (১৪ আগস্ট) তেলের দাম সামান্য বেড়েছে। এটি অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে উদ্বেগ পুনরায় জাগিয়ে তুলেছে।

গ্রিনিচ মান সময় ১টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম নয় সেন্ট বা ০ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ১৬ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম চার সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে।

গতকাল দু’টি বেঞ্চমার্ক ২ শতাংশের বেশি কমে যাওয়ায় ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয়েরই টানা কয়েক দিনের ঊর্ধ্বগতি থেমে গিয়েছিল। তবে উভয়ই চলতি সপ্তাহে প্রায় ৪ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।

সূত্র: আল জাজিরা