মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতকে একটি ‘ছোটখাটো বিষয় মাত্র’ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির জন্য ডেমোক্র্যাটদের ওপর দায় চাপিয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে, জ্বালানি তেলের দাম খুব শীঘ্রই কমে আসবে।
সাউথ ক্যারোলাইনায় সিনেটর ডার্লিন গ্রাহামের এক নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিয়ে ট্রাম্প এসব কথা বলেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বেশ হালকা সুরেই বলেন, “আজ শুক্রবার রাত, আমাদের হাতে তো যথেষ্ট সময় আছে, তাই না? আমার আর কাজই বা কী, ফিরে গিয়ে কি ইরানে আরও একটু বোমাবর্ষণ করব?”
মার্কিন নিউজ চ্যানেল সিএনএস শনিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
তীব্র জ্বালানি সংকট
বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে জাতীয় পর্যায়ে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম বেড়ে দাঁড়িয়েছে ৪.১১ ডলারে, যা গত বছরের তুলনায় প্রায় ১ ডলার বেশি।
বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধ ও বৈশ্বিক রপ্তানি নিষেধাজ্ঞার কারণে তেল শোধনাগারগুলো মারাত্মক সংকটে পড়েছে। ফলে বিশ্ব অর্থনীতির জন্য প্রয়োজনীয় গ্যাসোলিন, জেট ফুয়েল ও ডিজেল উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।



