সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে গত ২০ জুন থেকে কলেরার প্রাদুর্ভাবে ৩০ জনের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) একটি সুদানি ত্রাণ সংস্থা এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে দার হামার জরুরি বিভাগ জানিয়েছে, একই সময়ে ৮০০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।
সংস্থাটি বলেছে, রাজ্যের ওয়াদ বান্দা ও আল-নাহুদ এলাকাসহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে এই প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ২৫টিরও বেশি গ্রামে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং ৮০০ জন কলেরায় সংক্রমিত হয়েছেন।
সংস্থাটি জানিয়েছে, মহামারীটি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করতে মানবিক সংস্থা ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আবেদন জানানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, পশ্চিম ও উত্তর কর্দোফানে ১২৭ জনের মৃত্যুসহ ৯১১ জন কলেরায় আক্রান্ত হয়েছেন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



