রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রিহ্যাবের অভিনন্দন

রিহ্যাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দেয়া এক শুভেচ্ছাবার্তায় বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও জাতীয় জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদকে সমৃদ্ধ করবে বলে তারা আশা করেন।

নয়া দিগন্ত অনলাইন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

রিহ্যাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দেয়া এক শুভেচ্ছাবার্তায় বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও জাতীয় জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদকে সমৃদ্ধ করবে বলে তারা আশা করেন।

শুভেচ্ছাবার্তায় আরো বলা হয়, পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে নীতিগত সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশের মানুষের মৌলিক আবাসন চাহিদা পূরণ, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ এবং আবাসন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে রিহ্যাব প্রত্যাশা করে।

বিশেষ করে সাধারণ মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগে রাষ্ট্রপতির নৈতিক ও সাংবিধানিক দিকনির্দেশনা ইতিবাচক ভূমিকা রাখবে বলেও শুভেচ্ছাবার্তায় উল্লেখ করা হয়।

রিহ্যাবের পরিচালনা পর্ষদ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছে। একই সাথে তার দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক অগ্রগতি ও জনগণের কল্যাণ আরো সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তি