আগস্টের ২৪ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৫.৭ শতাংশ

২০২৬ সালের ১ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট পাঁচ দশমিক ১৯৮ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল চার দশমিক ৩৩৯ বিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
২৪ আগস্ট এক দিনেই প্রবাসী বাংলাদেশীরা দেশে ৮১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন
২৪ আগস্ট এক দিনেই প্রবাসী বাংলাদেশীরা দেশে ৮১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন |সংগৃহীত

চলতি আগস্ট মাসের ২৪ দিনে দেশে দুই দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা ২০২৫ সালের একই সময়ে পাওয়া এক দশমিক ৮৬১ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ২৫ দশমিক সাত শতাংশ বেশি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ আগস্ট এক দিনেই প্রবাসী বাংলাদেশীরা দেশে ৮১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

২০২৬ সালের ১ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট পাঁচ দশমিক ১৯৮ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল চার দশমিক ৩৩৯ বিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের প্রথম ৫৫ দিনে রেমিট্যান্স প্রবাহে বছরভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক আট শতাংশ।

রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বাসস