নিলামের মাধ্যমে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলার কেনা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |সংগৃহীত

আজ একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে দু’টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলার কেনা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে।

২০২৬ সালের জুন মাসে মোট কেনা হয়েছে ১০১ মিলিয়ন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরে মোট কেনার পরিমাণ দাঁড়িয়েছে ছয় হাজার ৪১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

সূত্র জানায়, মার্কিন ডলারের বিপরীতে টাকার স্থিতিশীলতা এবং রেমিট্যান্স ও রফতানি প্রবাহ পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এ ডলার কিনেছে। বাসস