বাড়লো স্বর্ণের দাম

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম হবে এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি এক লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

নয়া দিগন্ত অনলাইন
স্বর্ণ
স্বর্ণ |ইন্টারনেট

দেশের বাজারে টানা দু'বার কমার পর আজ আবারো স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে চার হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

আজ সোমবার সকাল ১০টায় স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে।

দাম সমন্বয়ের আগে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ভরিপ্রতি দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

পবিত্র ঈদুল আজহার পর দেশের বাজারে টানা চারবার স্বর্ণের দাম কমানো হয়। এরপর টানা তিনবার স্বর্ণের দাম বাড়ানো হয়। গত শুক্র ও শনিবার স্বর্ণের দাম কমানো হয়। এরপর আজ দাম আবার বাড়লো।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম হবে এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি এক লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এই দামের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।