কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি নান্নু মারা গেছেন

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু; তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি।

নয়া দিগন্ত অনলাইন
জাকির হোসেন নান্নু
জাকির হোসেন নান্নু |সংগৃহীত

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

জাকির হোসেন নান্নুর বয়স হয়েছিল ৫৮ বছর।

বিএনপির মিডিয়া সেল জানায়, ভোর ৬টায় জাকির হোসেন নান্নুর লাশ ঢাকা থেকে বরিশালে তার নিজ বাড়িতে নেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাকির হোসেন নান্নুর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে, তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘মহান আল্লাহ যেন তাদেরকে এই শোক কাটিয়ে উঠবার শক্তি দান করেন।’

এছাড়াও যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তারা নান্নুকে একজন সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘তার এই আকস্মিক মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

সূত্র : বাসস