বিপিসি চেয়ারম্যানের দায়িত্বে জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো: জিয়াউল হক।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে রোববার (২ আগস্ট) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের দাফতরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অতিরিক্ত সচিব মো: জিয়াউল হককে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সূত্র : বাসস