বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের

‘বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের কর্তব্য। আমাদের ভাইবোনদের কাছে খেলাফত মজলিসের পক্ষ থেকে সামান্য হাদিয়া পৌঁছে দিচ্ছি।’

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে খেলাফত মজলিস
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে খেলাফত মজলিস |নয়া দিগন্ত

সরকারকে বন্যায় ক্ষতিগ্রস্ত নাগরিকদের দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে খেলাফত মজলিস।

বুধবার (১৫ জুলাই) দলটির উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়।

কার্যক্রম শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন বলেন, বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের কর্তব্য। আমাদের ভাইবোনদের কাছে খেলাফত মজলিসের পক্ষ থেকে সামান্য হাদিয়া পৌঁছে দিচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো: খুরশিদ আলম, কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি শিহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো: ইলিয়াস আহমদসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ও স্থানীয় নেতারা।