পল্লবীতে সাবেক এমপি ইলিয়াস মোল্লাহর বাসায় পুলিশের অভিযান

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ বাসায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে পল্লবীতে তার বাসায় অভিযান চালায় পুলিশ। তবে তল্লাশি শেষে তাকে সেখানে পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক
সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর
সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর |সংগৃহীত

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর পল্লবীর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।

তিনি বাসায় অবস্থান করছেন- এমন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে অভিযানটি চালায় পল্লবী থানা পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে অভিযান শেষে বাসা থেকে বের হয় পুলিশ। তবে ইলিয়াস উদ্দিন মোল্লাহকে বাসায় পায় যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, পুলিশের কাছে খবর ছিল ইলিয়াস উদ্দীন মোল্লাহ বাসায় অবস্থান করছে। মঙ্গলবার রাতে তার পল্লবীর ১২ নম্বর সেকশনের প্রিন্স বাজারের পেছনের বাসায় অভিযান চালানো হয়। তবে বাসা তল্লাশি করে তাকে পাওয়া যায়নি।